Saturday, January 21, 2012

দুঃখিত, আমি বাংলাদেশী না, ভারতীয় প্রদেশের নাগরিক



বিজিবি ১২ ব্যাটালিয়ানের ভাষ্যে, ‘লুৎফুর রহমানকে ভারতে নির্যাতন করা হয়েছে। তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে। মাথায় একাধিক সেলাই রয়েছে। তাছাড়া তার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’ খুকুমনি সেনা অভ্যথ্যান নিয়ে ব্যাস্ত।

সাহারা খাতুন কাল রাতের সকল নিউজের ভিডিও রেকর্ডে আছে, যেখানে আপনি বলেছেন “আমাদের বিজিবি সদস্য লুৎফর রহমান চোরাকারবারী দ্বারা অপহৃত নয় বিএসএফ এর কাছে আশ্রয় নিয়েছে।” এখন আমাদের প্রশ্ন, সুস্থ-অক্ষত বিজিবি সদস্য আপনার ভাষ্য অনুযায়ী বিএসএফ কাছে আশ্রয় নিলে, কেন তাঁকে আজ গভীর রাত ৩ টায় সারা শরীর থেতলানো, সব দাঁত ভেঙে এবং মাথায় একাধিক সেলাই দেয়া অবস্থায় বিএসএফ ফেরত দিল?? কেন কাল সকালে তাঁকে নিয়ে যাবার পর সারাদিন ফেরত না দিয়ে রাতের অন্ধকারে ফেরত দেয়া হল??



রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্ট মিলনায়তনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সীমান্তে যা কিছু ঘটছে তার সঙ্গে বহু বিষয় জড়িত। এগুলো রাষ্ট্রীয় বিচারযোগ্য কোনো বিষয় নয়। দুই দেশের পক্ষ থেকেই চোরাকারবারি, মাদক পাচার ও গরু চুরি হচ্ছে। প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটছে। এসব অতীতে ঘটেছে, এখনো ঘটছে এবং ভবিষ্যতেও ঘটবে। এগুলো নিয়ে রাষ্ট্র খুব বেশি চিন্তিত নয়।’

আমাদের বেতনভুক্ত মন্ত্রীপরিষদের কাজ কি আসলে? ইন্ডীয়ার হয়ে কাজ করতে মন চাইলে ওখানে যান, এই দেশে গন্ধ ছড়াচ্ছেন কেন?


সবজায়গায় ছড়িয়ে দেন, সচেতনতা আসুক। না আসলে কি আর করা, কুলাঙ্গার সব দেশেই আছে, আমাদের দেশে না হয় একটু বেশীই আছে।

> এয়ারটেল (Airtel) [আপনার Airtel sim টা ফেলে দিন, আপনার নিশ্চয়ই আরও sim আছে]

> Lays chips, Kurkure chips [Lays এর বিকল্প বাংলাদেশি Sun chips, একই স্বাদ, দাম কম]

> Cadbury, Chlormint, Alpenliebe, centerfresh, mentos, air action, chocolate [বাংলাদেশি অনেক মানসম্মত চকলেট আছে, chocolate কেনার আগে পেছনে দেখে নেবেন দেশি company’র নাম]

> Hajmola, Dabur products [হাজমলা, ডাবুর চবনপ্রাস, ডাবুরের সব পণ্য]

> Parle G এবং অন্যান্য ভারতীয় বিস্কুট। [বাংলাদেশি biscuit এর মান ওদের চেয়ে অনেক ভালো!]

> Micromax, Hitech, Karbonn, Lava মোবাইল সেট।

> Maruti, Swaraz Mazda, Tata, Hindustan গাড়ি ও ট্রাক। [আমরা তো জাপানিতেই অভ্যস্ত, এখন ভারতীয় গুলো না কিনলেই চলে]

> Bajaj pulsar, TVS, Hero Honda, Yamaha (India Made) [দেশি Walton একদম খারাপ না]

> Videocon, Whirlpool (India Made) [দেশি Walton কিনুন, অথবা ভারতীয় ছাড়া অন্য Brand কিনুন]

> Titan ঘড়ি [অনেক সমমানের ঘড়ি বাজারে আছে এরচেয়ে কম দামে!]

> VLCE, Dermo viva, Chic, Veet, Vatika (Dabur), Medimix, Set Wet, Softee, Himalaya, Garnier, Lakme (লাকমে) কসমেটিকস, ফেসওয়াশ, মেকাপ আইটেম ও ক্রিম. [দেশি ব্র্যান্ড এর গুলো খুঁজে নিন, square, cute, keya, kohinoor এর মানসম্মত দেশি কসমেটিকস আছে, কসমেটিকসের ক্ষেত্রে ভারতীয়র বদলে থাইল্যান্ডের টা খুঁজে নিন]

> Colgate (India Made), Meswak, Dabur Red, Active টুথপেস্ট [দেশি টুথপেস্ট অনেক ভালো]

> Jatak, Set wet, Wild Rain deodorant spray (পারফিউম ও স্প্রে)

> Cello, Montex, Nataraj, Camel পেন্সিল, রঙপেন্সিল, কলম, রঙ।

> Whisper toiletries.

> Asian Paint, Fevicol. (বিকল্প অনেক রঙ আছে বাজারে)

> Raymond ফেব্রিক ও টেইলর.

> সবরকম Dabur (ডাবর), Godrej (গোদরেজ) ও Amul (অমল) পণ্য।

> Birla Ultratech Cement বিড়লা আলট্রাটেক সিমেন্ট ও বিড়লার সব পণ্য [আমাদের দেশি সিমেন্ট বিদেশে রফতানি হয়! ওদেরটা কেন কিনবেন?]

> Ujala (ঊজালা), হুইল (Wheel) সাবান, নীল ও Detergent (এদের চেয়ে উন্নত দেশীয় অনেক পণ্য আছে)

> দোকানে পেঁয়াজ, রশুন, ডাল কেনার সময় ইন্ডিয়ান এর পরিবর্তে অন্যটা খুঁজবেন। [হয়ত এখনি ভাল বিকল্প পাবেন না তবে চেষ্টা করতে থাকলে আমাদের নিজেদেরই স্বয়ংসম্পূর্ণতা আসবে]

> Soffola gold সয়াবিন তেল, Dalda বনস্পতি [অন্য অনেক সয়াবিন তেল ও বনস্পতি তেল আছে বাজারে]

> Parachute নারিকেল তেল [জুই, লালবাগ এইসব নারিকেল তেল ব্যবহার করুন। একজন কেমিস্ট আমাকে বলেছে Parachute নারিকেল তেলে সবচেয়ে বেশি artificial কেমিকেল থাকে]

> Hero, Atlas সহ অন্যান্য ভারতীয় সাইকেল ও ভারতীয় সাইকেল পার্টস। [বিকল্প আছে বাজারে]

> Hawkins, Prestige প্রেসার কুকার ও ক্রোকারিজ [বাংলাদেশি কিয়াম Kiam ব্যবহার করুন, মান ভাল দামও কম]

> Archies greetings card [এখন আজাদ, আইডিয়াল এদের ভাল কার্ড পাওয়া যায়, একটু খুঁজে নিন]

> Arvind, Raid & Tailors ভারতে তৈরি সার্ট, প্যান্ট ও সুট এর কাপড় [বাজারে আমাদের নিজস্ব অল্প কিছু কাপড় আছে তবে কোরিয়ান সহ আরও অনেক ব্র্যান্ড পাওয়া যায়]

> সানন্দা, আনন্দলোক (ভারতীয়), stardust সহ অন্যান্য ভারতীয় বিনোদন ম্যাগাজিন (internet এর যুগে কি আসলেই ওদের পত্রিকা কিনে পড়ার দরকার আছে?)

> ভারতীয় শাড়ি ও অন্যান্য জামা [শাড়ি কেনার জন্য দেশিটা বেছে নিন... প্রাইড, জনি প্রিন্ট সহ আরও অনেক উন্নত মানের শাড়ির আছে, এছাড়া মিরপুরের কাতান, জামদানি এদের উপরে ভালো শাড়ি ভারতেও কম হয়]

> Starplus, Zee, Sahara সহ সব ভারতীয় Channel
[এইসব Channel এ Parental Lock দিয়ে রাখুন, বিশ্বাস করুন, এই Channel গুলো না দেখলে ভারতীয় পন্যের প্রতি আপনার আকর্ষণ আপনাআপনি অর্ধেক হয়ে যাবে!] 


Wednesday, October 20, 2010

গ্রামীনফোন কথকথা

বাংলালিঙ্ক আর ওয়ারিদ ৩ মাস ইউজ করে আমার এই পোস্ট।

বিভিন্ন ব্লগে গ্রামীনফোন নিয়ে কতশত পোস্ট আছে, গালি দিয়ে আর তাদের চুরি চোট্টামি নিয়ে, একটা বিষয় কি ভেবে দেখেছি জিপি ছাড়া আর ভালো অল্টারনেটিভ কি আছে? ওয়ারিদ আমার বাসায় সহ আরও অনেক জায়গায় নেটওয়ার্ক পায় না, কবে না কবে ঠিক হয় কোন ভরসা নাই। মেইল দিলে তো এমন আকডুম বাগডুম শোনায়, শুনে মনে হয় আমার বাসার ছাদে অলরেডি টাওয়ার বসে গেছে শুধু আমি পার্মিশন দিলেই সেট করে দিবে। যাইহোক, বেটারা ইচ্ছামত কর্পোরেট কমিউনিকেশন কালচার না বুঝেই যত ইচ্ছা সময় নেয়, আর সবগুলাই ফেইল করে। সো কেন ইউজ করব ওয়ারিদ?

বাংলালিঙ্কও সেম অবস্থা, বাসায় ঢুকলে ২ দাগ নেটওয়ার্ক। মোবাইল জিপিআরএস এর অবস্থা কি হয় চিন্তা করে দেখেন। পকেট থেকে মোবাইল মাঝে মাঝে বের করে দেখি ১-২ দাগ হয়ে বসে আছে নেটওয়ার্ক। ১২১ এ ফোন দিলাম, যা বুঝলাম এই মুহুর্তে ঢাকা নিয়ে একস্ট্রা কোন চিন্তা নাই ওদের, প্রবলেম পাইলে মানায়ে নিতে। তাও হয়ত অনেক চালিয়ে নিবে, এই মাসে পে অ্যাজ ইউ ইউজ ফর্মুলা চালিয়ে দেখি আমার জিপিআরএস বিল আসছে ১১০০+ টাকা, যেখানে আমার টার্গেট ৩০০ টাকা (শুধু মোবাইল ইউজ, ফেসবুক, গোল ডট কম, ইবাডি, সামু)।

নেটওয়ার্ক আর ইন্টারনেট প্যাকেজ শুবিধা চিন্তা করলে জিপি ছাড়া উপায় কি?

ওয়ারিদ নাকি অনেক কিছু দিবে বলছে, এটাও একটা চাপা। এয়ারটেলের প্রুভেন রেকর্ড ভালো হলেও এই দেশের মার্কেট এখনো জিপি ডমিনেট করে চলে, তাই একা একা আহামরি কিছু দেয়া সম্ভব না এয়ারটেল/ওয়ারিদের।

Tuesday, October 12, 2010

রনাঙ্গনের ডাকটিকিট

মাগো,

সবে মাত্র রনাঙ্গন থেকে ফিরে এসে শিবিরে বিশ্রাম নিচ্ছি। একটা বিস্তীর্ন এলাকা শত্রুমুক্ত করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। মনটা আজ বেশ প্রফুল্ল, হঠাৎ মনে পড়ল তোমাকে। বাড়ি থেকে আসার পর এই প্রথম তোমাকে লিখছি, ইচ্ছে থাকা সত্বেও তোমাকে লিখতে পারি না। বাঙ্কারে বসে আছি, বাহিরে ভীষন বৃস্টি হচ্ছে। বৃস্টি আর বাতাশের শব্দ মিলে একটা চাপা আর্তনাদ ভেসে আসছে।

মাগো, আজ মনে পড়ছে বিদায় নেবার বেলায় তোমার করুন হাসিমুখ, সাদা ধবধবে শাড়ীতে বেশ মানিয়েছিল তোমাকে। সেদিনের পূর্বদিগন্তের সূর্যটা বেশ লাল মনে হয়েছিল। আমার কি মনে হয়েছিল জানো মা? অসংখ্য বাঙালীর রক্তে রঞ্জিত ওই লাল সূর্যটা, ওর প্রতিটি কিরনছটা পৃথিবীতে জন্ম দিয়েছে অগ্নিশপথে বলীয়ান, স্বাধীনতার মন্ত্রে দিক্ষীত এক একটি বাঙালীর সন্তান।

সেদিনের আশায় পথ চেয়ে আছে বাংলার প্রতিটি সন্তান, যেদিন বাংলার স্বাধীনতার সূর্য প্রতিফলিত হবে অধিকার বঞ্চিত, শোষিত, নিপিড়িত, বুভুক্ষু সাড়ে সাত কোটি বাঙালীর ভাষার আকাঙ্ক্ষায়। যে মনোবল নিয়ে তোমার কাছ থেকে বিদায় নিয়েছিলাম, তা আজ শতগুন বেড়ে গেছে। তাই তো বাংলার আনাচে কানাচে এক মহাশক্তিতে বলীয়ান তোমার অবুঝ শিশুগুলোই আজ হানাদার বাহিনীকে হানছে চরম আঘাত, পান করছে হানাদার পশুদের তাজা রক্ত। ওরা মানুষ হত্যা করছে, আর আমরা পশু হত্যা করছি।

মাগো, দুটি পায়ে পড়ি মা, তোমার ছেলে ও মেয়েকে দেশ ও জাতির ক্রান্তি লগ্নে ঘরে আটকে রেখো না। ছেড়ে দাও স্বাধীনতার উত্তপ্ত রক্তপথে। শহীদ হয়ে অমর হব, গাজী হয়ে তোমারই কোলে ফিরে আসব মা। মাগো, জয়ী আমরা হবোই, দোয়া রেখো। জয়ী আমরা হবোই।

জয় বাংলা।

ইতি, তোমারই দুলাল।


একাত্তরের চিঠি থেকে নেয়া। স্রেমাটিক এক্স-এর রনাঙ্গনের ডাকটিকিট গানেও চিঠিটি ব্যাবহার করা হয়েছে। গানটি শুনে দেখতে পারেন নিচের লিঙ্ক থেকে, স্ট্রীমিং প্লে অপশন আছে।




Friday, September 24, 2010

De-illumination ও অনিবার্য

এটি একটি গান গিভ এওয়ে পোস্ট, ভালো লাগলে অবশ্যই অ্যালবামটা কিনবেন।

গানঃ অনিবার্য
ব্যান্ডঃ ডি-ইলুমিনাশন
অ্যালবামঃ অনিবার্য

হাতে সময় অজানা রয়
নিয়তি হাসে সঞ্চয়ের পাহাড়ে
সোনা রোদে, কাদা জলে
বেদনা বাড়ে মায়ায় জড়ালে
অমরত্বের স্বপ্নটা হারালে
অতৃপ্তি অসমাপ্তি রয়ে যায়
কাদায় অনিবার্য বঞ্ছনায়।
সময় নাই, কবর চাই
আমার এ রঙ্গিন পৃথিবী
কোন ভুলে হারাই

দিনে ঘুমাই, রাতে ঘুমাই
জেগে ঘুমাই
স্বপ্নে বিভোর হয়ে
প্রতি দমে সময় কমে
চাওয়ারা বাড়ে আর টানে
শেষকৃত্যের অনাড়ম্বড় সাজ ভুলে

মোহমুক্তির যত সত্য আড়ালে
মহাবিশ্বের উপসংহার ভুলে
অতৃপ্ত অসমাপ্তি নিয়ে
আমিও আছি সবার মাঝখানে
আমিও বাঁচি সুখের সন্ধানে
নেই ভয়, কি হয়, সময় ফুরালে

বিদ্যুত খেলছে কালো আকাশে
শকুনরা উড়ছে পোড়া বাতাসে
দেবদুত আসছে আর হাসছে
আমার পৃথিবী থরথর কাপছে
আমার সব হারাই

সময় নাই, কবর চাই
আমার এ রঙ্গিন পৃথিবী
কোন ভুলে হারাই

কথা ও সুরঃ শামস